দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বেপরোয়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটে উল্টোডাঙা উড়ালপুলের উপরে। মৃতের নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী (২৩)। বাড়ি বেলেঘাটার সুরেন সরকার রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০০:৪৫
Share:

সেই মোটরবাইকের হেডলাইট। বুধবার, উল্টোডাঙা উড়ালপুলে। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

বেপরোয়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটে উল্টোডাঙা উড়ালপুলের উপরে। মৃতের নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী (২৩)। বাড়ি বেলেঘাটার সুরেন সরকার রোডে। এ দিন দুপুরে উড়ালপুলের উপর দিয়ে দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে লেকটাউন থেকে উল্টোডাঙার দিকে আসছিলেন মৃত্যুঞ্জয়। হঠাৎই তাঁর মোটরবাইকের চাকা পিছলে যায়। মোটরবাইকটি সোজা গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের পাশের দেওয়ালে। ওই সময়ে মৃত্যুঞ্জয়ের হেলমেটটিও খুলে যায়। ফলে ধাক্কা লাগে তাঁর মাথাতেও। গুরুতর জখম অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement