বাংলাদেশ উপ-হাইকমিশনে শুরু তিন দিনের আর্ট ক্যাম্প। যৌথ উদ্যোগে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা ও বেঙ্গল ফাউন্ডেশন। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রশিল্পী যোগেন চৌধুরী প্রমুখ। ক্যাম্পে অংশ নেবেন ভারতের শিল্পী গণেশ হালুই, সনৎ কর, ধীরাজ চৌধুরী, বাংলাদেশের শিল্পী মনিরুল ইসলাম, আবুল বারক আলভী, শেখ আফজল প্রমুখ।