গ্রেফতার খুনি

বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে খুনের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর এক সঙ্গী গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, টিটাগড় রেল ইয়ার্ডের কাছে ওই রাতে মদ খাচ্ছিল সুনীল সাউ (৩০), রেঞ্চু চৌধুরী ও সুনীলের খুড়তুতো ভাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০২:৩৪
Share:

বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে খুনের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর এক সঙ্গী গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, টিটাগড় রেল ইয়ার্ডের কাছে ওই রাতে মদ খাচ্ছিল সুনীল সাউ (৩০), রেঞ্চু চৌধুরী ও সুনীলের খুড়তুতো ভাই। আচমকাই সুনীল ও রেঞ্চুর মধ্যে বচসা বাধলে বাঁশের টুকরো তুলে সুনীলের মাথায় মারে রেঞ্চু। ঘটনাস্থলেই মারা যায় সুনীল। টহলদার পুলিশ শুক্রবার ভোরে সুনীল ও তার বেহুঁশ দুই সঙ্গীকে হাসপাতালে নিয়ে যায়। এর পরে জেরায় রেঞ্চু ঘটনার কথা স্বীকার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement