গ্রেফতার মূল অভিযুক্ত

গত রবিবার নারকেলডাঙায় এক কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। ধৃত সাদ্দাম এলাকার পরিচিত দুষ্কৃতী টাকলা আলমের ছেলে। শুক্রবার জাকারিয়া স্ট্রিট থেকে তাকে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ০০:৪৪
Share:

গত রবিবার নারকেলডাঙায় এক কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। ধৃত সাদ্দাম এলাকার পরিচিত দুষ্কৃতী টাকলা আলমের ছেলে। শুক্রবার জাকারিয়া স্ট্রিট থেকে তাকে ধরা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, টাকা দিয়েও ফ্ল্যাট না পাওয়ায় এক বহুতলের প্রোমোটার জালাল ও টাকলা আলমের সঙ্গে বচসা বাধে স্থানীয় কয়েক জনের। রবিবার এ নিয়ে সালিশি সভায় মিটমাট করাতে যাওয়া স্থানীয় কংগ্রেস কর্মী কামরুদ্দিনের পায়ে চারটি গুলি করা ও মাথায় ক্ষুর চালানোর অভিযোগ ওঠে সাদ্দাম ও টাকলার দলবলের বিরুদ্ধে।

পুলিশ জানায়, সাদ্দাম, টাকলা, আকিল, আরশাদ, গুড্ডু ও চিকনা মেহরাজের খোঁজ চলছিল। গোয়েন্দারা জেনেছেন, গুলি চালায় আকিল ও সাদ্দাম। ক্ষুর চালায় আরশাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement