প্রতিবাদ করায় কিশোরীর বাড়িতে হামলা

মেয়েকে কটূক্তি করায় দু’টি ছেলেকে মারধর করে কিশোরীর বাড়ির লোকজন। পরে অভিযুক্তদের পরিবার ও এলাকার লোকজন পাল্টা মেয়ের বাড়িতে চড়াও হয়! এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। সোমবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের কাছে গুমার খ্রিস্টানপাড়ায়। পুলিশকে কিশোরী জানিয়েছে, সে দিন বিকেলে বাড়ির কাছে দাঁড়িয়ে তাকে দেখে অশালীন মন্তব্য করে ছেলে দু’টি। মেয়েটির চিৎকারে চলে আসেন তার বাড়ির লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৪:০১
Share:

মেয়েকে কটূক্তি করায় দু’টি ছেলেকে মারধর করে কিশোরীর বাড়ির লোকজন। পরে অভিযুক্তদের পরিবার ও এলাকার লোকজন পাল্টা মেয়ের বাড়িতে চড়াও হয়! এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

সোমবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের কাছে গুমার খ্রিস্টানপাড়ায়। পুলিশকে কিশোরী জানিয়েছে, সে দিন বিকেলে বাড়ির কাছে দাঁড়িয়ে তাকে দেখে অশালীন মন্তব্য করে ছেলে দু’টি। মেয়েটির চিৎকারে চলে আসেন তার বাড়ির লোকজন। মঙ্গলবার মেয়েটি বলে, ‘‘লোকজন চলে আসায় দমে যায় ওরা। লিখিত ভাবে ক্ষমা চায়।’’

তবে সে দিনই সন্ধেয় ছেলে দু’টি ও তাদের পরিজনেরা মেয়েটির মামার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। অশোকনগর থানায় প্রসেনজিৎ বিশ্বাস-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ জানায় মেয়েটির পরিবার। এক অভিযুক্তের তরফেও মারধরের পাল্টা অভিযোগ করা হয়। সেখানে দাবি করা হয়, ঘটনাটি বড় করে দেখানো হচ্ছে। মেয়েটির বাড়ির লোকজন তাদের মারধর করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement