কিছু সময়ের ব্যবধানে দুই ছিনতাই। বুধবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে এক ছাত্রের মোবাইল ছিনতাই হয়। পুলিশ জানায়, পূর্বাচল আবাসন থেকে যুবভারতীর দিকে যাচ্ছিলেন দেবজ্যোতি সাহা নামে ওই ছাত্র। অভিযোগ, তাঁর পিছনেই একটি ছেলে হাঁটছিল। আচমকাই সে দেবজ্যোতির মোবাইল ছিনিয়ে নেয়। তার পরে এক ব্যক্তির বাইকে চম্পট দেয় দু’জন। তবে বিধাননগরের এক পুলিশকর্তার দাবি, পরপর অভিযানে বিধাননগরে ছিনতাই কমেছে। এ দিকে, বৃহস্পতিবার ঠাকুরপুকুরে এক মহিলার হার ছিনতাই হয়। পুলিশ জানায়, অনুলেখা বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলার অভিযোগ, হেঁটে বাড়ি ফেরার সময়ে পিছন থেকে এক বাইকআরোহী তাঁর সোনার হার ছিনিয়ে পালায়।