সাদার্ন অ্যাভিনিউয়ে মোটরবাইক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হন তাঁর ছেলে জগতার। পুলিশ জানায়, মৃতার নাম হরবিন্দর কৌর। মাকে বাইকের পিছনে বসিয়ে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ছেলে। বাইক উল্টে যেতেই একটি বাস তার উপর দিয়ে চলে যায়। বাসের চাকায় পিষ্ট হন হরবিন্দর। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জগতারের আঘাত গুরুতর নয়।