শহরে তিন দুর্ঘটনায় মৃত ১, আহত ২

শহরে তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হলেন আরও দু’জন। প্রথম ঘটনাটিতে গাডের্নরিচ থানা এলাকার রামনগর মোড়ে বাসের ধাক্কায় মারা যান এক পথচারী। এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গুলাব বাঁসপোর (৪২) স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল চারটে নাগাদ গুলাব রাস্তা পেরোচ্ছিলেন। আচমকা ১ নম্বর রুটের একটি বাস তাঁকে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০২:৫৮
Share:

শহরে তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হলেন আরও দু’জন।

Advertisement

প্রথম ঘটনাটিতে গাডের্নরিচ থানা এলাকার রামনগর মোড়ে বাসের ধাক্কায় মারা যান এক পথচারী। এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গুলাব বাঁসপোর (৪২) স্থানীয় বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল চারটে নাগাদ গুলাব রাস্তা পেরোচ্ছিলেন। আচমকা ১ নম্বর রুটের একটি বাস তাঁকে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশ না থাকার অভিযোগে মৃতদেহ ঘিরে পথ অবরোধ শুরু করে। পরে পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনেন। বাসটি আটক করলেও চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

অন্য দু’টি ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এ দিন সকালে ই এম বাইপাসের উপরে টেগোর পার্কের কাছে চলন্ত বাস থেকে পড়ে জখম হয় এক কিশোর। পুলিশ জানায়, সোনারপুর-কলকাতা স্টেশন রুটের একটি বাসের দরজা ধরে দাঁড়িয়েছিল বছর পনেরোর রাহুল ঘোষ। টেগোর পার্কের কাছে বাসের ঝাঁকুনিতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় চোট লাগে তার। তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য ঘটনাটি ঘটেছে বাইপাসেই পাটুলি বাজারে। বেলা পৌনে এগারোটা নাগাদ অভিজিৎ মিত্র (৪৮) নামে এক মোটরবাইক আরোহী চাকা পিছলে রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, মাথায় চোট লেগে অভিজিৎবাবু অচৈতন্য হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement