West Bengal Election 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত কোচবিহারে শাসকদলের যুব সাধারণ সম্পাদক

বিজেপি প্রার্থী মালতি রাভা রায় বলেন, ‘‘তুফানগঞ্জে তৃণমূল প্রার্থী দেওয়ার পর থেকেই গোষ্ঠী কোন্দল লেগে আছে। যার জেরে এই ঘটনা।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০২:০৭
Share:

হাসপাতালে চিকিৎসাধীন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রতন শিকদার। — নিজস্ব চিত্র।

পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বিজেপি ও তৃণমূলের মধ্যে। শনিবার কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার ঘটনায় আহত কোচবিহারের তৃণমূল যুব সাধারণ সম্পাদক।

Advertisement

তৃণমূলের অভিযোগ, সন্ধ্যার পরে মহেশকুচি এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রতন শিকদারের নেতৃত্বে এলাকায় পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় কয়েক জন বিজেপি কর্মী এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। রতনের উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করে। বিজেপির বিরুদ্ধে পা ভেঙে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তৃণমূলের তরফে।

তৃণমূল সূত্রে খবর, ঘটনাস্থল থেকে রতনকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সংঘর্ষ প্রসঙ্গে তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিব শংকর পাল বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। আমরা কখনওই এই ভাবে নির্বাচন চাই না। চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক।’’ তাঁর দাবি, ‘‘ পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা আমাদের যুব নেতা রতনের উপর আক্রমণ করে। আমাদের কর্মী গুরুতর আহত হন। ’’ বিজেপি প্রার্থী মালতি রাভা রায় বলেন, ‘‘তুফানগঞ্জে তৃণমূল প্রার্থী দেওয়ার পর থেকেই গোষ্ঠী কোন্দল লেগে আছে। যার জেরে এই ঘটনা।’’ তাঁর আরও দাবি, ‘‘আমাদের কর্মীরা এখন প্রচারে ব্যস্ত। তৃণমূল মিথ্যা কথা বলে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement