সোনা পাচারের রুট-বদল, ব্যাঙ্কক নয় চোরাচালান বাংলাদেশ থেকে!

ব্যাঙ্কক নয়, সোনা পাচারের প্রবণতা বাড়ছে পড়শি দেশ বাংলাদেশ থেকে। ব্যাঙ্কক থেকে সরাসরি যে উড়ানগুলি এখন কলকাতায় নামছে, তার উপরে কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের নজরদারি বেড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, সে কারণেই এখন ঘুরপথে বাংলাদেশ দিয়ে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ১৮:১২
Share:

ব্যাঙ্কক নয়, সোনা পাচারের প্রবণতা বাড়ছে পড়শি দেশ বাংলাদেশ থেকে। ব্যাঙ্কক থেকে সরাসরি যে উড়ানগুলি এখন কলকাতায় নামছে, তার উপরে কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের নজরদারি বেড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, সে কারণেই এখন ঘুরপথে বাংলাদেশ দিয়ে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

কয়েক দিন আগে বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনা পাওয়া যায়। সোমবার সে দেশ থেকে বিমানে চেপে কলকাতায় আসার পর এক যাত্রীর কাছ থেকেও সোনা উদ্ধার হয়েছে। যদিও সেই সোনার পরিমাণ বেশি নয়, মাত্র ৬০০ গ্রাম। যার বাজারদর ১৬ লক্ষ টাকার কাছাকাছি বলে জানিয়েছে শুল্ক দফতর।

সূত্রের খবর, এ দিন ঢাকা থেকে বাংলাদেশ বিমানের উড়ানে ওই যাত্রী কলকাতায় এসে নামেন। নিজের অন্তর্বাসের ভিতের ছোট ছোট ছ’টি সোনার বার লুকিয়ে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন দক্ষিণ ভারতীয় ওই ব্যক্তি। কিন্তু, তাঁর গতিবিধি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ওই সোনা উদ্ধার হয়। যেহেতু সোনার মূল্য ২০ লক্ষ টাকার কম, তাই তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে, বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে ওই সোনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement