West Bengal Budget 2026

অনেক আসন হারাবেন, জেনে রাখুন! রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার আগে শুভেন্দুকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যের অন্তবর্তী বাজেট পেশের আগে বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরে এক ঘণ্টা ধরে চলে আলোচনা। সেখানে শুভেন্দুর বিবিধ প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২
Share:

(বাঁ দিকে) বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩ key status

শুভেন্দুকে জবাব মমতার

বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের আগে বিধানসভায় বক্তৃতা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে অনুপ্রবেশ প্রসঙ্গ থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতার ওই মন্তব্যের জবাব দেন মমতাও।

শুভেন্দু বিধানসভায় বলেন, “অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। ৮ বার স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমি চেয়ে। কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার কারণে।” পাল্টা মমতাও বলেন, “সেল, রেল সব কেন্দ্রীয় সরকার (কেন্দ্রের অধীনস্থ সংস্থা)-কে জমি দিয়েছি। আগে যে জমি দিয়েছি, সেই কাজ শেষ করুন, আবার জমি দেব। আমরা কত জমি দিয়েছি, সেটা তো বলছি না।” অনুপ্রবেশ নিয়ে বিজেপির অভিযোগের প্রসঙ্গে মমতার প্রশ্ন, “একজন রোহিঙ্গাকেও খুঁজে পেয়েছেন?”

শুভেন্দুদের উদ্দেশে তিনি বলেন, “বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। তাই আপনারা জ়িরো ছিলেন, জিরো আছেন, জ়িরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩ key status

অনেক সিট হারাবেন: শুভেন্দুকে মমতা

শুভেন্দু তখন বলেন, “কেন্দ্রীয় সরকার ২ লাখ দিয়েছে।” সেই মন্তব্যের জবাবে মমতা বলেন, “কী ২ লাখ দেখাচ্ছেন? উত্তরবঙ্গে যখন মানুষ মারা গিয়েছিল, তখন টাকা দেননি। রাজ‍্যপাল যা বলে গিয়েছেন সব সত্যি। বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। তাই আপনারা জ়িরো ছিলেন, জিরো আছেন, জ়িরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন।”

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১ key status

রাজ্যে কাজের খতিয়ান!

মমতা বলেন, “বাংলার উন্নয়ন নিয়ে আমরা গর্বিত। ঘাটাল মাস্টার প্ল্যান বলছেন, ১৫ বছর অপেক্ষা করেছি। আমরা দেড় হাজার কোটি টাকা দিয়ে কাজ দিয়েছি। ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। আমাদের টাকা তুলে আমাদের ফেরত হয়। আইন যেমন আছে, আইন প্রণয়ন করাও যাবে। ২ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। (কেন্দ্র) গান্ধীজির নামে প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি অরূপ ও ববিকে আনন্দপুর পাঠিয়েছিলাম। ওই দিন রাজ‍্যপালের চা চক্রে যাইনি।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫ key status

রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? প্রশ্ন মমতার

অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বলেন, “জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন, অনুপ্রবেশের কথা বলছেন? একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। ”

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২ key status

জমি-বিতর্ক

মমতার প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। মমতাও পাল্টা বলেন, “আমি অনেক স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি। আমাকে দেখাবে না। সেল, রেল সব কেন্দ্রীয় সরকার (কেন্দ্রের অধীনস্থ সংস্থা)-কে জমি দিয়েছি। আগে যে জমি গিয়েছি । কাজ শেষ করুন, আবার জমি দেব। আমরা কত জমি দিয়েছি, সেটা তো বলছি না।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮ key status

অনুপ্রবেশ খোঁচার জবাব

মমতা বলেন, “অনুপ্রবেশের কথা মাথায় ঢুকেছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। এখন কোনও সাংসদ, বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি মিটিংয়ে ছিলেন না। আপনি কারও মুখে শুনে কথা বলছেন।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬ key status

শুভেন্দুকে জবাব মমতার

রাজ্যপালের বক্তৃতার ধন্যবাদজ্ঞাপন পর্বে মমতা বলেন, “রাজ‍্যপাল যা বলার বলে গিয়েছেন। ১.১৫ বিমান রয়েছে। তাই তিনি টেবিল করে গিয়েছেন। আমাকে কী বলেছেন, রাজ‍্যপাল বলুন।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪ key status

অনুপ্রবেশ-খোঁচা!

শুভেন্দু বলেন, “অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। ৮ বার স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমি চেয়ে। কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার কারণে। বিরোধী দলের সাংসদ, বিধায়কেরা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলকে কর্মসূচি করতে আদালতে যেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। তিনি কত বার আদালতে গিয়েছেন? আমি তাঁর সাথে ২১ বছর ছিলাম। তাই জানি।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০ key status

পুরো ভাষণ পাঠ করেননি রাজ্যপাল

শুভেন্দু বলেন,  “বিধানসভায় বক্তৃতার সময়ে রাজ‍্যপাল পুরো ভাষণ পাঠ করেননি। ঘাটাল মাস্টারপ্ল্যানের জায়গায় তিনি আটকে যান। কারণ, বক্তৃতায় কেন্দ্রীয় সরকার বিরোধী লেখা পড়তে চাননি। তাই মাত্র সাড়ে চার মিনিটে তিনি বক্তৃতা শেষ করেন।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩ key status

বক্তা তালিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

অধিবেশনে কারা বক্তৃতা করবেন, সেই বক্তাদের তালিকা নেই কেন? প্রশ্ন তোলেন শুভেন্দু।  স্পিকার জানান, এসআইআর নিয়ে কিছু যাবে না। তিনি আরও জানান, সরকার পক্ষ থেকে শুধু মুখ্যমন্ত্রী বলবেন। বিরোধী দলনেতাকে ১০ মিনিট বলার সময় দিয়েছেন স্পিকার। তাতে শুভেন্দু কটাক্ষ করে বলেন, “না বলতেই দিতে পারতেন।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২০ key status

এত ভোটার কী ভেবে বৃদ্ধি পেল? প্রশ্ন শঙ্করের

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, অনুপ্রবেশেকারীদের বাঁচানোর চেষ্টা করেছে রাজ‍্য সরকার। তিনি বলেন, “আনন্দপুরে ২৭ জন মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী সেখানে যেতে সক্ষম হননি। ডিএ নিয়ে সুখবর দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে বলতেন কোর্টে জিতেছি, এ বার ভোটে জিতব। এ বার কি বলবেন? কোর্টে হেরেছি, ভোটেও হারব? ৭০ শতাংশ হারে ভোটার বৃদ্ধি হয়েছে। ২০১৪ সালে ভোটার ৩২ লাখ বৃদ্ধি পেয়েছে। ১৩-১৪ লাখ ভোটার যুক্ত হওয়ার কথা। কিন্তু কী ভাবে এই বৃদ্ধি হল। বিএলওদের কেন র‌্যাম্পে নিয়ে আসা হচ্ছে না?”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬ key status

এসআইআর-বিতর্ক!

শুভেন্দু অধিকারী বলেন, “বিজ়নেস অ্যাডভাইজ়রি (বিএ) কমিটির রেজ়োলিউশন সকালে জানানো হল। কিন্তু এখন বদলে দেওয়া হচ্ছে। স্পিকার লিস্ট দিন। আমাদের জানানো হল এসআইআর নিয়ে আলোচনা হবে। আমরা তৈরি হয়ে এলাম। কিন্তু এখন বলবে না।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২ key status

এসআইআর আলোচনায় সম্মতি দিলেন না স্পিকার

এসআইআর নিয়ে বিধানসভায় আলোচনায় সম্মতি দিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিধানসভায় আলোচনা হবে না। রাজ্যপালের ভাষণ নিয়েই আলোচনা হবে বলে জানান তিনি।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯ key status

‘নির্যাতন কমিশন’ খোঁচা!

রাজ‍্যপালকে ধন‍্যবাদ জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর পরে এসআইআর নিয়ে প্রস্তাব আনেন তিনি। তা সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেব বলেন, “২০২৬ সালের নির্বাচনের আগে এসআইআরের কারণে সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে। ১০৭ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন নির্যাতনে কমিশনে পরিণত হয়েছে।”

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪ key status

ফের বসল অধিবেশন

রাজ্যপালের ভাষণের পরে ফের বসল বিধানসভার অধিবেশন। বাজেট পেশের আগে এখন এসআইআর নিয়ে আলোচনা হবে অধিবেশনে।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০১ key status

বাজেট পেশের আগে এসআইআর-আলোচনা

অন্তর্বর্তী বাজেট পেশের আগে বৃহস্পতিবার এসআইআর নিয়ে আলোচনা হবে বিধানসভায়। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এ বিষয়ে আলোচনার জন্য ধার্য করা হয়েছে। 

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ key status

বিধানসভায় ‘সারে জহাঁ সে আচ্ছা’

বিরতি ঘোষণার আগে বিধানসভায় ‘সারে জহাঁ সে আচ্ছা’ গান বাজছিল। সব বিধায়ক দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে। বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে এসেছেন বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ key status

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সৌজন্য

রাজ্যপাল বিধানসভা থেকে যাওয়ার সময়ে মুখ্যমন্ত্রী তাঁকে বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে যান। সঙ্গে ছিলেন স্পিকারও। পরে অধিবেশনে ফিরে স্পিকার বিরতি ঘোষণা করেন। দুপুর ১টায় ফের শুরু হবে অধিবেশন।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ key status

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের

বিধানসভায় সংক্ষেপেই বাজেট বক্তৃতা শেষ করলেন রাজ্যপাল বোস। বক্তৃতা শেষে হাতে হাত ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে। বক্তৃতা সেরে যাওয়ার সময়ে রাজ্যপালের উদ্দেশে ‘ওয়েল ডান’ বলে হাততালি বিজেপি বিধায়কদের।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮ key status

বক্তৃতা শুরু রাজ্যপালের

স্লোগান এবং পাল্টা স্লোগানের মাঝেই বিধানসভায় বক্তৃতা শুরু করলেন রাজ্যপাল বোস। রাজ্যের বাজেট অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত রয়েছেন মনোজ পন্থও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement