জেল থেকে ছাড়া পাওয়ার ৩ মাসেরও বেশি সময় পরে বাড়ি ফিরলেন মদন মিত্র। সারদা-কাণ্ডে ধৃত প্রাক্তন পরিবহণ মন্ত্রী জামিন পেয়েছেন গত ৯ সেপ্টেম্বর। শর্ত ছিল, তিনি ভবানীপুর থানার বাইরে যাবেন না। তাঁর বাড়ি কালীঘাট থানা এলাকায়। তাই, তিনি বাড়ি ফিরতে পারছিলেন না। আলিপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক উত্তম দাস বুধবার জামিনের ওই শর্ত বদলে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলে সন্ধেয় বাড়ি ফেরেন তিনি। তাঁর কথায়, ‘‘আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। বাড়ি ঢুকতেই নাতি মহারূপ ঢোল বাজাতে শুরু করে দিয়েছে।’’