পিছোল শুনানি, বাড়ি ফেরা অনিশ্চিত মদনের

সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার জন্য একাধিক থানা এলাকা পেরোতে হচ্ছে। তার জন্য আদালতের বিশেষ অনুমতিও মিলেছে। কিন্তু জামিনের শর্ত সংশোধনের শুনানি পিছিয়ে যাওয়ায় মদন মিত্রের বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ল।

Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮
Share:

সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার জন্য একাধিক থানা এলাকা পেরোতে হচ্ছে। তার জন্য আদালতের বিশেষ অনুমতিও মিলেছে। কিন্তু জামিনের শর্ত সংশোধনের শুনানি পিছিয়ে যাওয়ায় মদন মিত্রের বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ল। সারদা মামলায় অভিযুক্ত মদনবাবু গত ৯ সেপ্টেম্বর আলিপুর আদালতে জামিন পান। জেল থেকে মুক্তি পান পরের দিন। জামিনের শর্তে মদনবাবুকে ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মদনবাবুর বাড়ি কালীঘাট থানা এলাকায়। সেই জন্য নির্দেশ সংশোধনের জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। মঙ্গলবার আলিপুর আদালতে তার শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু সিবিআইয়ের আইনজীবী হাজির না-থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর ওই আর্জির শুনানি হবে বলে আদালত সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement