Mamata Bnerjee: প্রচারমাধ্যমকে ফের হুঁশিয়ারি মমতার

সাম্প্রতি পুরনির্বাচনে কয়েকটি অনিয়ম ও জোরজুলুমের খবর ও ছবি কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ০৭:০১
Share:

ফাইল চিত্র।

টিআরপি বাড়ানোর জন্য আগুন নিয়ে খেলবেন না— প্রচারমাধ্যমের উদ্দেশে মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও অভিযোগ করেন, ‘‘মিডিয়ার একটা অংশ প্ররোচনা ও হিংসা ছড়াচ্ছে। বাংলার সম্পর্খে ধারণা বদলে দিতে চাইছে।’’

Advertisement

সাম্প্রতি পুরনির্বাচনে কয়েকটি অনিয়ম ও জোরজুলুমের খবর ও ছবি কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়। তার কয়েকদিন আগে আমতার আনিসকাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকার বিভিন্ন ‘অসংগতি’ সামনে আনে মিডিয়া। সব মিলিয়ে এর আগেও ক্ষোভ জানিয়েছিলেন মমতা। মঙ্গলবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘এত বড় রাজ্য, কোনও ঘটনা হলে দেখতে হবে ঠিক মতো পদক্ষেপ হচ্ছে কি না। পদক্ষেপ যাতে তাড়াতাড়ি হয়, বিচার যাতে তাড়াতাড়ি হয় সেটা দেখতে হবে। কিন্তু একশ্রেণির চ্যানেল প্ররোচনা ছড়াচ্ছে, সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে।’’

এরপরেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘যাঁরা এ সব করছে তাদের রেকর্ড যদি বের করি ল্যাজ গুটিয়ে পালাবে।’’ এরপরই মমতা অবশ্য দাবি করেন, ‘‘আমরা বিজেপির মতো নই। আমরা সহজ, সরল লোক। সাংবাদিকরা আমাদের বন্ধু। কাউকে আমরা শত্রু বলে মনে করি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement