মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ‘বেআইনি নির্মাণ’ উচ্ছেদে মুহুর্মুহু বুলডোজ়ার ব্যবহার নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষিতে ‘বুলডোজ়ার-রাজে’র অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাড়িঘর থেকে হকারদের দোকান— রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য আজ গরিব মানুষকে দিতে হচ্ছে। বাংলা বুলডোজ়ারের রাজনীতিতে বিশ্বাস করে না।’ এই সূত্রে হাওড়া স্টেশন লাগোয়া এলাকায় উচ্ছেদ, তিলজলা, পার্ক সার্কাসে জনতার একাংশের ক্ষোভের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। মমতার অভিযোগ, ‘দিনমজুর, হকার, ছোট দোকানদারদের উপরে সরাসরি আঘাত করা হচ্ছে।’ তৃণমূল নেত্রী আরও বলেছেন, ‘সংস্কৃতি, সহমর্মিতা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের ঐতিহ্যে গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজ়ার কখনও শাসনের ভাষা হতে পারে না।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে