মিডডে মিল কর্মীদের প্রতিবাদ। কলকাতায়। — নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় সরকার প্রকল্পে বরাদ্দ কমিয়েছে, বঞ্চনা রাজ্য বাজেটেও, এই জোড়া অভিযোগে এবং ভাতা-বৃদ্ধির দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করলেন মিডডে মিল কর্মীরা। সিটু, এআইসিসিটিইউ এবং এআইইউটিইউসি অনুমোদিত তিন সংগঠন যথাক্রমে পশ্চিমবঙ্গ মিডডে মিল কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ রন্ধনকর্মী ইউনিয়ন ও সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়নের ডাকে পথে নেমেছিলেন তাঁরা। পুলিশ মিছিল আটকালে মৌলালিতে রাস্তায় অবস্থান করেছেন মিডডে মিল কর্মীরা। পশ্চিমবঙ্গ মিডডে মিল যৌথ সংগ্রাম কমিটির তরফে মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “বেতন মাসে দু’হাজার টাকা। তার উপরে মেলে ১০ মাসের টাকা। রাজ্য বাজেটে মিডডে মিল কর্মীদের জন্য কিছু নেই। তাঁরা মাতৃত্বকালীন ছুটি, পরিচয়পত্র, অবসরকালীন সুবিধা পান না।” সংগঠনগুলির সূত্রে দাবি, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মাথা পিছু ৫ টাকা ৪৭ পয়সা ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাথা পিছু ৮ টাকা ১৪ পয়সা মিডডে মিলের জন্য বরাদ্দ। এই টাকায় কী ভাবে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব, প্রশ্ন আন্দোলনকারীদের।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে