জেলে বিক্ষোভ

সংগঠনের সদস্য এক কারারক্ষীকে হেনস্থার প্রতিবাদে শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল প্রভাবিত বঙ্গীয় কারারক্ষী সমিতি। গত বৃহস্পতিবার সকালে জেলার দেবাশিস রায়ের সঙ্গে বচসা হয় বনবীর দাস নামে ওই কারারক্ষীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:২৯
Share:

কারারক্ষীদের বিক্ষোভ।

সংগঠনের সদস্য এক কারারক্ষীকে হেনস্থার প্রতিবাদে শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল প্রভাবিত বঙ্গীয় কারারক্ষী সমিতি। গত বৃহস্পতিবার সকালে জেলার দেবাশিস রায়ের সঙ্গে বচসা হয় বনবীর দাস নামে ওই কারারক্ষীর। বনবীরবাবুর গায়ে জেলার হাত তোলেন বলেও অভিযোগ। সে দিন সকালে ডিউটিতে এসে ওই কারারক্ষী জানতে পারেন তাঁর ডিউটি দুপুরে। ফিরে যাওয়ার সময় জেলার তাঁকে ডেকে ব্যাগে কী রয়েছে জানতে চান। বনবীরবাবু তা দেখাতে বাধ্য নন বলতেই শুরু হয় বচসা। বঙ্গীয় কারারক্ষী সমিতির নেতা কার্তিক সাহু বলেন, “অন্যায় ভাবে আমাদের সংগঠনের এক সদস্যকে হেনস্থা করেছেন ওই জেলার।’’ জেলার অবশ্য জেল-কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি কোনও অন্যায় করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement