Chunibala Hansda

‘বুড়ো হাড়ে ভেল্কি’ দেখালেন চুনিবালা, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার বিরবাহার মায়ের

দুবাইয়ের জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আয়োজিত ওপেন মাস্টার্স গেমসে অংশগ্রহণ করেছিলেন চুনিবালা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৮
Share:

দুবাইতে মেডেল হাতে চুনিবালা হাঁসদা (নীল জর্সি)। নিজস্ব চিত্র।

বয়স যে সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করে দিলেন মন্ত্রী বিরবাহা হাঁসদার মা চুনিবালা হাঁসদা। আন্তর্জাতিক স্তরের একটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি।

Advertisement

সূত্রের খবর, দুবাইয়ের জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আয়োজিত ওপেন মাস্টার্স গেমসে অংশগ্রহণ করেছিলেন চুনিবালা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে মহিলাদের ৬৫ বছরের ঊর্ধ্বে হাইজাম্প বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন তিনি।

তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত কন্যা বিরবাহা বলেন, “এই বয়সেও নিজেকে কী ভাবে ভাল রাখা যায় তা মা দেখিয়ে দিয়েছেন। আর এতগুলো দেশের মধ্যে তাঁর এই সাফল্য, মেয়ে হিসাবে তো বটেই এমনকি জঙ্গলমহলের বাসিন্দা হিসেবেও আমি গর্বিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement