মাদক কারবারি কালুয়া গ্রেফতার

স্থানীয়দের আপত্তি উড়িয়ে পাড়ার মধ্যে বেআইনি মাদকের কারবার চালানোয় অভিযুক্ত মৃণাল দেব ওরফে কালুয়াকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০০:৪৪
Share:

মহকুমাশাসকের কাছে স্মারকলিপি প্রদান। নিজস্ব চিত্র।

স্থানীয়দের আপত্তি উড়িয়ে পাড়ার মধ্যে বেআইনি মাদকের কারবার চালানোয় অভিযুক্ত মৃণাল দেব ওরফে কালুয়াকে গ্রেফতার করল পুলিশ। মেদিনীপুর শহরের পালবাড়িতে নিজের বাড়িতেই কারবার চালাত কালুয়া। রবিবার রাতে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ি থেকেই গ্রেফতার করে তাকে। ওই রাতে এলাকায় পুলিশি নজরদারির দাবিতে পালবাড়ির বাসিন্দারা কোতোয়ালি থানায় স্মারকলিপিও জমা দেন। সোমবার জেলাসাশক, মহকুমাসাশক, আবগারি দফতর, পুলিশ সুপারের অফিসেও স্মারকলিপি জমা দেওয়া হয়। এ দিন থেকে এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।

Advertisement

শনিবারই কালুয়ার বাবা দিলীপ দেব সমেত তার বাড়ির লোকজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। দিলীপ জেল হেফাজতে রয়েছেন। তবে বাকিরা জামিন পেয়ে গিয়েছেন রবিবার। তারপরেও রবিবার রাতে অনেকে কালুয়ার বাড়িতে মাদকদ্রব্য কিনতে আসে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা অতিক্রম চক্রবর্তী বলেন, ‘‘রবিবার সন্ধে থেকেই অনেকে মাদক দ্রব্য কিনতে আসে। এলাকায় এই আসামাজিক কারবার বন্ধে আমরা পাড়ায় রাত জেগে মাদক কিনতে আসা লোকেদের আটকাচ্ছি।’’ সোমবার কালুয়াকে মেদিনীপুর আদালতে তোলা হয়। ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়েছে তার। পুলিশ জানিয়েছে, কালুয়ার নামে পুরনো অভিযোগ ছিল। মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ বলেন, ‘‘এলাকাবাসীর থেকে সমস্যার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement