Trade Union Strike

ধর্মঘটে আজ অচলহতে পারে শিল্পাঞ্চল

হলদিয়ার সিটি সেন্টার থেকে ক্ষুদিরাম নগর পর্যন্ত পতাকা কাঁধে নিয়ে বড় মিছিল করেন বাম কর্মীরা। পরে সভা হয়। বক্তব্য রাখেন জেলা স্তরের সিটু নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩
Share:

হলদিয়াতে শিল্প ধর্মঘটের সমর্থনে মিছিল। নিজস্ব চিত্র ।

শ্রম কোড বাতিল করা এবং বেসরকারিকরণের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হলদিয়া শিল্পাঞ্চল এলাকায়।

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা ৪টি শ্রম কোড সহ বেসরকারিকরনের প্রতিবাদে শিল্প ধর্মঘট ডাক দিয়েছে সিটু সহ ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় মিছিল করেন বাম কর্মী সমর্থকেরা। হলদিয়ার সিটি সেন্টার থেকে ক্ষুদিরাম নগর পর্যন্ত পতাকা কাঁধে নিয়ে বড় মিছিল করেন বাম কর্মীরা। পরে সভা হয়। বক্তব্য রাখেন জেলা স্তরের সিটু নেতারা। সিটুর জেলা কমিটির নেতা পরিতোষ পট্টনায়ক বলেন,"এইচপিএল থেকে আইওসি র কারখানার গেটে পিকেটিং হবে। বন্দরে ঢোকার মুখে ও শ্রমিক স্বার্থে আমরা থাকব।’’ প্রসঙ্গত, দীর্ঘ তিন দশক বামেদের শাসনকালে যে কোনও ধর্মঘটে বন্ধ থেকেছে কারখানা, বন্দর। তবে ২০১১ সালের রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর বনধ কিংবা ধর্মঘটের বিরোধিতা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ও যাতে কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকার পাশাপাশি যানবাহন সচল থাকে তার জন্য প্রতিটি জেলায় নির্দেশ গিয়েছে। সেই মর্মে হলদিয়া শিল্পাঞ্চল এলাকা সচল রাখতে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন,"জোর করে ধর্মঘট করতে চাইলে সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।" যদিও, সরকার কিংবা প্রশাসনের তরফে শিল্প ধর্মঘটের বিরোধিতা করা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বামেরা। এদিন সিটু নেতা পরিতোষ বলেন,"আমরা শ্রমিকদের স্বার্থে কাজ করি। সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে যেখানে বাধা পাব সেখানেই প্রতিরোধ করা হবে।" শিল্প ধর্মঘটের বিরোধিতা করে পাল্টা রাস্তায় নামার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন