স্কুল কবাডিতে রানার্স হল পশ্চিম মেদিনীপুর। রবিবার হুগলির ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হয় ৬১তম রাজ্য স্কুল কবাডি প্রতিযোগিতা (অনুর্ধ্ব ১২)। ছাত্রদের বিভাগে ফাইনালে উঠেছিল পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া। চ্যাম্পিয়ন হয়েছে হাওড়া। রানার্স হয়েছে পশ্চিম মেদিনীপুর। উত্তর কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা- এই তিনটি জেলাকে হারিয়েই স্কুল কবাডির ফাইনালে উঠেছিল এই জেলা।