আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ঘাটালে

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ঘাটাল শহরে। সোমবার অরবিন্দ স্টেডিয়ামে বাংলাদেশের সোনালি অতীত ও কলকাতার ভেট্যারেন্স এর মধ্যে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০১:২৫
Share:

চলছে খেলা। — নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ঘাটাল শহরে। সোমবার অরবিন্দ স্টেডিয়ামে বাংলাদেশের সোনালি অতীত ও কলকাতার ভেট্যারেন্স এর মধ্যে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। চড়া রোদ আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে দশ টাকার টিকিট‌ কেটে খেলা দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় দর্শকরা। মহিলা দর্শকের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তবে দুই দলই ১-১ গোল করায় ফল অমীমাংসিত থাকে। ঘাটাল মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই যোগ দিয়েছিলেন দুই দেশের নামী ফুটবল খেলোয়াড়রা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এই প্রথম এ ধরনের আন্তজার্তিক স্তরের প্রতিযোগিতার আয়োজন হল। ঘাটাল শহরে ফুটবলের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে বরাবরই। পুজোর ঠিক আগে দু’দিনের প্রস্তুতিতে মহকুমা ক্রীড়া সংস্থার এই উদ্যোগে খুশি ক্রীড়াপ্রেমীরা। দু’দেশের খেলা দেখতে টিকিট কাউন্টারে লম্বা লাইনও পড়েছিল। এক সময় ভিড়ের দাপটে কাউন্টার বন্ধ করে দেন উদ্যোক্তারা। সংস্থার সম্পাদক সুজয় বসু বলেন, “সময়ের অভাবে তেমন প্রচারও করা যায়নি। তবু এত দর্শকের ভিড়ে আমরা আপ্লুত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement