আবাসন দুর্নীতি,তদন্তে ব্লক প্রশাসন

আবাসন প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল ব্লক প্রশাসন। রামনগর ২ দেপাল গ্রাম পঞ্চায়েতে ইন্দিরা আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও দলবাজির অভিযোগ করে সম্প্রতি বিডিও-র কাছে শাসক দলের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিল সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ০০:৩৮
Share:

আবাসন প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল ব্লক প্রশাসন। রামনগর ২ দেপাল গ্রাম পঞ্চায়েতে ইন্দিরা আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও দলবাজির অভিযোগ করে সম্প্রতি বিডিও-র কাছে শাসক দলের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিল সিপিএম।

Advertisement

জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশিস প্রামাণিক অভিযোগ করেছিলেন, গত জুলাইয়ে ব্লক অফিস থেকে ইন্দিরা আবাসন প্রকল্পের প্রাপকদের নামের তালিকা প্রকাশিত হয়। প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমাও পড়ে। কিন্তু বিপিএল তালিকাভুক্ত নয়, এমন ২৪জনকে অন্যের আইডি নম্বর ব্যবহার করে প্রাপক তালিকায় রেখে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। সিপিএমের পক্ষ থেকে তথ্যপ্রমাণও পেশ করা হয়। যেমন আকুলবাড় গ্রামের বিপিএল তালিকা ভুক্ত আঙুরবালা শী, দয়ানিধিবাড় গ্রামের গুণধর বেরার আইডি নম্বর ব্যবহার করে আকুলবাড়েরই অমিত কুমার দাস ও অন্নপূর্ণা বেরার নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন আরও বহু নাম প্রকাশ করেছে সিপিএম।

এ ছাড়াও প্রাপক তালিকায় এমন আরও আট জনের নাম রয়েছে, যাদের একই আইডি নম্বরে তিন বছরের মধ্যে দু’বার টাকা অনুমোদন করা হয়েছে বলে তাদের অভিযোগ। বিডিও প্রীতম সাহা জানান, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্লক প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করেছে। যাঁদের নামে অভিযোগ উঠেছে, তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ করে দেওয়ার জন্য ব্যাঙ্কে চিঠিও পাঠানো হয়েছে।’’ তাঁর আশ্বাস, ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা
নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement