পটাশপুরে নির্মল বাংলা অভিযান ও ইন্দিরা আবাস নিয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা। শনিবার প্রথম সভাটি হয় সকালে পটাশপুর গ্রাম পঞ্চায়েতের সভাঘরে। ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল দাস, পটাশপুর-২ ব্লকের বিডিও শুভজিৎ কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ-সহ জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। দ্বিতীয় আলোচনা সভাটি হয় পটাশপুর-১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সভাঘরে। এখানে ছিলেন এগরা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্রদীপ সেন, বিডিও রণজিৎ হালদার প্রমুখ। আলোচনায় বক্তারা ইন্দিরা আবাস যোজনায় ঘরবাড়ি করার ক্ষেত্রে সুস্থ পরিবেশ রক্ষায় শৌচালয় নির্মাণের ওপর জোর দেন।