শুক্রবার এগরা-২ ব্লকের ওয়েবসাইট উদ্বোধন হল। এ দিন www.bdoegra2.in ওয়েবসাইটের উদ্বোধন করেন এগরার বিধায়ক সমরেশ দাস। উপস্থিত ছিলেন বিডিও মৃণ্ময় মণ্ডল, যুগ্ম বিডিও দ্বীপায়ন চক্রবর্তী, সভাপতি আরতি মুণ্ডা, ব্লক তথ্য আধিকারিক অখিল শিট-সহ প্রশাসনিক আধিকারিকরা। বিডিও বলেছেন, ‘‘এই ওয়েবসাইট থেকে ই-টেন্ডার, ব্লকের বিভিন্ন দফতরের কাজ, ব্লকের তহবিল-সহ আরও নানা রকম তথ্য জানা যাবে। ব্লকের সমস্ত খুঁটিনাটি তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।’’