কৃতী সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১২ জন কৃতীকে সংবর্ধনা দিল কেশিয়াড়ি ব্লক প্রশাসন। বুধবার কেশিয়াড়ি বিডিও অফিসের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ব্লকের সেরা তিন জন ছাত্র ও তিন জন ছাত্রীকে শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০০:২৪
Share:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১২ জন কৃতীকে সংবর্ধনা দিল কেশিয়াড়ি ব্লক প্রশাসন। বুধবার কেশিয়াড়ি বিডিও অফিসের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ব্লকের সেরা তিন জন ছাত্র ও তিন জন ছাত্রীকে শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। ব্লকে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী উমা মাহাতো ও উচ্চ মাধ্যমিকে ব্লকে প্রথম পিয়ালি বেরার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেল তুলে দেওয়া হয়। দুঃস্থ মেধাবী উমার হাতে ব্লকের পক্ষ থেকে দু’বছরের জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্লকের বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, “অভাবের মধ্যেও উমা সাফল্য পেয়েছে। তাই ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য সাহায্য করা হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement