কাঁথির ৮ ব্লকে বিডিও বদল

কাঁথি মহকুমার আটটি ব্লকের মধ্যে সাতটি ব্লকের বিডিও বদলি হচ্ছেন। টানা তিনবছর বা তারও বেশী সময় ধরে একই ব্লকে বিডিও আছেন রাজ্যের এমন সব বিডিওদের সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যত্র বদলির নির্দেশ এসেছে।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০০:৫৯
Share:

কাঁথি মহকুমার আটটি ব্লকের মধ্যে সাতটি ব্লকের বিডিও বদলি হচ্ছেন। টানা তিনবছর বা তারও বেশী সময় ধরে একই ব্লকে বিডিও আছেন রাজ্যের এমন সব বিডিওদের সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যত্র বদলির নির্দেশ এসেছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খেজুরি-১ ব্লকের বিডিও সৌম্যজিৎ দত্তের জায়গায় নতুন বিডিও হয়ে আসছেন উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে সৌম্য রায়চৌধুরী, খেজুরি-২ ব্লকের অরিন্দ্রজিৎ দেবশর্মার জায়গায় দক্ষিণ দিনাজপুরের পুলককান্তি মজুমদার, কাঁথি দেশপ্রাণ ব্লকে সত্যজিৎ মুখোপাধ্যায়ের জায়গায় বর্ধমান থেকে সঞ্জয় দাশগুপ্ত, কাঁথি-৩ ব্লকে প্রদীপ্ত বিশ্বাসের জায়গায় কোচবিহারের মাথাভাঙা থেকে মহম্মদ নুর আলম, রামনগর-১ ব্লকে তমোজিৎ চক্রবর্তীর জায়গায় বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থেকে উর্মি দে বিশ্বাস ও ভগবানপুর -২ ব্লকের বিডিও শৈলশিখর সরকারের জায়গায় বিশ্বজিৎ মজুমদার আসছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement