দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্প রূপায়ণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ধান, পান, ফুল ও মাছ চাষের ক্ষতিপূরণের দাবিতে আগামী ১৭ অগস্ট কোলাঘাট বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ নায়েক বলেন, ‘‘ দীর্ঘ ৪০ বছরেও ওই প্রকল্পের রূপায়ণ হয়নি। ফলে এখনও প্রায় প্রতি বছর এই দুই ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়েন।’’