খেল অভিযানের সমাপ্তি

শেষ হল পটাশপুর-১ ব্লক রাজীব খেল অভিযান প্রতিযোগিতা। সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিডিও রণজিৎ হালদার ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী কবিতা সাউ। ছিলেন ব্লকের দলনেতা তাপস মাজি সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। সোমবার প্রথম দিনে ১১ টি স্কুল দলের ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় ফুটবল ও অ্যাথোলেটিক্স-এর খেলাগুলি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৩
Share:

শেষ হল পটাশপুর-১ ব্লক রাজীব খেল অভিযান প্রতিযোগিতা। সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিডিও রণজিৎ হালদার ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী কবিতা সাউ। ছিলেন ব্লকের দলনেতা তাপস মাজি সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। সোমবার প্রথম দিনে ১১ টি স্কুল দলের ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় ফুটবল ও অ্যাথোলেটিক্স-এর খেলাগুলি হয়। ফুটবল ফাইনালে মংলামাড়ো মংলা একাডেমি ১-০ গোলে গোকুলপুর মদনমোহন শিক্ষা নিকেতনকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অন্য দিকে প্রতিযোগিতার শেষ দিনে ভলিবল প্রতিযোগিতার আসরে মোট ১২ টি স্থানীয় স্কুল যোগ দেয়। ভলিবল ফাইনালে ষষ্ঠপল্লি শম্ভুনাথ হাইস্কুল, টেপরপাড়া শশিভূষণ হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এছাড়া দুই দিনের প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লংজাম্প, হাইজাম্প-সহ খো খো প্রতিযোগিতা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement