বালিঘাই নিকাশি খালে সাফাই অভিযান চালাল এগরা ২ ব্লক প্রশাসন। শুক্রবার বালিঘাই বাজার থেকে দুবদা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বিডিও মৃণ্ময় মণ্ডল, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুণ্ডা, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরি-সহ এলাকার অধিবাসীরা। স্থানীয়দের অভিযোগ এই খালে থাকা জাল গুলিতেই আটকে থাকে আবর্জনা। আর তার ফলেই খাল ছাপিয়ে এলাকা জলমগ্ন হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিনের অভিযানে খাল থেকে মোট ৩৭ টি জাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে জাল পাতলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।