হলদিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাট্টাবিলি করা হল কৃষকদের। বিডিও অফিসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। ৪১ চাষিকে দু’একর জমির পাট্টা বিলি করা হয়। মন্ত্রী জানান, শিক্ষা, স্বাস্থ্যে আগে থেকেই রাজ্যের অবস্থা বেহাল ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এ দিন বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে মহিষাদল ইটামগরা ২নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের অন্তর্গত ‘আইসিডিএস অ্যান্ড স্কুল হেলথ স্যানিটেশন ডে’ উদযাপিত হয়। কাপাস এরিয়া বামুনিয়া বান্ধব হাইস্কুলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রী। মূলত পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।