ছোট ভাইকে খুনের ঘটনার পুনর্নির্মাণ

ছোটভাইকে খুনের অভিযোগে ধৃতকে দিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করাল মারিশদা থানার পুলিশ। মারিশদা থানার বাড়চুনপাড়ার এই ঘটনায় অভিযুক্ত রামপদ চন্দ আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৮
Share:

ছোটভাইকে খুনের অভিযোগে ধৃতকে দিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করাল মারিশদা থানার পুলিশ। মারিশদা থানার বাড়চুনপাড়ার এই ঘটনায় অভিযুক্ত রামপদ চন্দ আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। তাঁকে জেরা করেই উদ্ধার করা হয়েছে কাটারি। জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি ভাগ করা নিয়ে গত ৮ সেপ্টেম্বর রাতে মারিশদা থানার বাড়চুনপাড়ায় দুই ভাই রামপদ ও শ্যামাপদের মধ্যে ঝগড়া হয়। সেই সময় রামপদ কাটারির আঘাতে তাঁর ভাই শ্যামাপদর মৃত্যু হয় বলে অভিযোগ। শ্যামাপদর স্ত্রী পিয়ালি চন্দর অভিযোগের ভিত্তিতে পুলিশ রামপদ চন্দ ও তার স্ত্রী রুনু চন্দকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement