জেল ভরো কর্মসূচিতে সরব বিজেপি

রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি’র রাজ্য নেতৃত্ব। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরে বিজেপি’র জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে এসে দলের রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী দলীয় সভায় বলেন, ‘‘আসন্ন ২০১৬ সালের বিধানসভা নির্বাচন স্বচ্ছ ভাবে করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মানুষ তৃণমূলের দুর্নীতি ও দলতন্ত্রের জবাব দেওয়ার তৈরি হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮
Share:

জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল। নিজস্ব চিত্র।

রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি’র রাজ্য নেতৃত্ব। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরে বিজেপি’র জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে এসে দলের রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী দলীয় সভায় বলেন, ‘‘আসন্ন ২০১৬ সালের বিধানসভা নির্বাচন স্বচ্ছ ভাবে করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মানুষ তৃণমূলের দুর্নীতি ও দলতন্ত্রের জবাব দেওয়ার তৈরি হয়েছে।’’

Advertisement

এ দিন জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দু’হাজার বিজেপি কর্মী-সমর্থক তমলুক শহরের মানিকতলায় জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে জেলাশাসকের অফিসের সামনে আসেন। বক্তব্য রাখেন দলের রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী, জেলায় দলের পর্যবেক্ষক সত্যব্রত দত্ত, প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে, রাজ্য সহ-সভাপতি বাদশা আলম প্রমুখ। ছিলেন বিজেপির জেলা সভাপতি তপন কর, জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস, জেলা যুব মোর্চা সভাপতি নীলাঞ্জন অধিকারী। সভার পরে দলের নেতা-কর্মী-সমর্থকরা জেলা শাসকের অফিসের প্রবেশে পথের গেটের দিকে ঢুকতে গেলে পুলিশ বাহিনী তাঁদের বাধা দেয়। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সামান্য ধস্তাধস্তি ও তাঁর জেরে উত্তেজনা, চিৎকার চললেও শেষ পর্যন্ত সব বিজেপি কর্মীকে গ্রেফতার ও তৎক্ষণাৎ মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে পুলিশ। ফলে শেষ পর্যন্ত এ দিন নির্বিঘ্নেই শেষ হয় বিজেপি’র জেল ভরো কর্মসূচি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement