পথ দুর্ঘটনায় জখম হলেন এক মোটরবাইক আরোহী। শনিবার সকালে হলদিয়ার এইচপিএল লিংক রোডে এক মোটরবাইক আরোহী দুর্গাচকের দিকে যাচ্ছিলেন। সে সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের পিছনে ধাক্কা মারলে বাইক আরোহী গুরুতর আহত হন। তিনি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।