দলবিরোধী কাজে অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ

দলবিরোধী কাজের অভিযোগে রামনগর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলক নন্দকে পঞ্চায়েত সমিতি থেকে অপসারণ করা হল। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের স্থায়ী সমিতির বৈঠকে অলক নন্দর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়ছে বলে জানান রামনগর-২ বিডিও প্রীতম সাহা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০১:০০
Share:

দলবিরোধী কাজের অভিযোগে রামনগর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলক নন্দকে পঞ্চায়েত সমিতি থেকে অপসারণ করা হল। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের স্থায়ী সমিতির বৈঠকে অলক নন্দর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়ছে বলে জানান রামনগর-২ বিডিও প্রীতম সাহা। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, রামনগর-২ পঞ্চায়েত সমিতির মৈতনা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তমাল তরু দাসমহাপাত্রকে গত ২৮ মার্চ রাতে মারধর ও খুনের চেষ্টায় অভিযুক্ত অলক নন্দ বতর্মানে পলাতক। দল বিরোধী কাজ ও তোলা আদায়ের অভিযোগে পূর্ত স্থায়ী সমিতির পক্ষ থেকে অলক নন্দের বিরুদ্ধে কাঁথির মহকুম শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। মহকুমা শাসক সরিৎ ভট্টাচার্যের নির্দেশে মঙ্গলবার অনাস্থা প্রস্তাব নিয়ে সভা ডাকা হয়। বিডিও প্রীতম সাহার উপস্থিতিতে মঙ্গলবার পূর্ত স্থায়ী সমিতিতে সর্বসম্মত ভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। রামনগর-২ বিডিও প্রীতম সাহা জানান, মঙ্গলবারের অনাস্থা সভার রিপোর্ট মহকুমাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement