নিরাপত্তার দাবি

এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা, পর্যাপ্ত পথবাতি-সহ কয়েক দফা দাবি তুলল বালিচক স্টেশন উন্নয়ন সমিতি। মঙ্গলবার ডেবরার বিডিও, বালিচক স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেয় তারা। সোমবার ওই এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।। তারপরই এ দিনের কর্মসূচি। বালিচক স্টেশন উন্নয়ন সমিতির মতে, সন্ধের পর থেকেই স্টেশন যাওয়ার রাস্তা অন্ধকারে ডুবে থাকে। চলে অসমাজিক কাজকর্ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৮
Share:

এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা, পর্যাপ্ত পথবাতি-সহ কয়েক দফা দাবি তুলল বালিচক স্টেশন উন্নয়ন সমিতি। মঙ্গলবার ডেবরার বিডিও, বালিচক স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেয় তারা। সোমবার ওই এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।। তারপরই এ দিনের কর্মসূচি। বালিচক স্টেশন উন্নয়ন সমিতির মতে, সন্ধের পর থেকেই স্টেশন যাওয়ার রাস্তা অন্ধকারে ডুবে থাকে। চলে অসমাজিক কাজকর্ম। মহিলারা পথে বেরোতে ভয় পান। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক আরও বাড়ছে। সমিতির সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “ওই রাস্তা সংস্কার, পথবাতি-সহ কয়েকদফা দাবিতে আমাদের আন্দোলন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement