পুকুরে ডুবে মৃত ভাই-বোন

এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াপাড়া গ্রামে জলে পড়ে মৃত্যু হল একই বাড়ির দুই ভাইয়ের দুই সন্তানের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নয়াপাড়া গ্রামে সকাল ৯ টা নাগাদ মানস প্রধানের বছর দুই বয়সের মেয়ে সোমাশ্রী ও দীপক প্রধানের ২০ মাসের ছেলে সায়ন খেলা করছিল বাড়ির সামনেই। হঠাৎ তারা সকলের নজর এড়িয়ে বাড়ির পেছনের পুকুরের ধারে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০২:১০
Share:

এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াপাড়া গ্রামে জলে পড়ে মৃত্যু হল একই বাড়ির দুই ভাইয়ের দুই সন্তানের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নয়াপাড়া গ্রামে সকাল ৯ টা নাগাদ মানস প্রধানের বছর দুই বয়সের মেয়ে সোমাশ্রী ও দীপক প্রধানের ২০ মাসের ছেলে সায়ন খেলা করছিল বাড়ির সামনেই। হঠাৎ তারা সকলের নজর এড়িয়ে বাড়ির পেছনের পুকুরের ধারে চলে যায়। সেই সময় দুই জনেই খেলতে খেলতে পুকুের পড়ে যায় বলে অনুমান বাড়ির লোকজনের। কিছুক্ষণ পর ওদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন পাশের পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এবং সেখান থেকেই দুই শিশুর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে এগরা মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান দেবকুমার জানা। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement