বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল রামনগর-১ ব্লকে। ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, বিডিও উর্মি দে বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার-সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। বৈঠকে ব্লকের বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিষয়ে জোর দেওয়া হয়। নিতাই সার জানান, ইতিমধ্যেই ব্লকের তালগাছাড়ি, ডিহি বীরকুল, রতনপুর এলাকায় আশ্রয় কেন্দ্র (রেসকিউ সেন্টার) তৈরি করা হয়েছে। তাজপুর, পদিমা ও খাদাল গোবরাতেও আশ্রয় কেন্দ্র তৈরির কাজ শুরু হবে।