পুলিশের ভূমিকার প্রতিবাদে আজ সভা

সবং কাণ্ডে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানাতে আজ, মঙ্গলবার মেদিনীপুরে সভা করবে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, সভায় থাকবেন অধীর চৌধুরী, সোমেন মিত্র, মানস ভুঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, মহম্মদ সোহরাব প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০১:২৩
Share:

সবং কাণ্ডে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানাতে আজ, মঙ্গলবার মেদিনীপুরে সভা করবে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, সভায় থাকবেন অধীর চৌধুরী, সোমেন মিত্র, মানস ভুঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, মহম্মদ সোহরাব প্রমুখ। প্রদেশ কংগ্রেসের ডাকেই এই ‘মেদিনীপুর চলো’ কর্মসূচি। গত ৭ অগস্ট সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরেই ৩ জন টিএমসিপি কর্মীকে গ্রেফতার করা হয়। পরে ৪ জন সিপি কর্মীকেও ধরা হয়। চার্জশিটে টিএমসিপিকে কার্যত ‘ক্লিনচিট’ দিয়েছে পুলিশ। কংগ্রেসের দাবি, পুলিশ মামলার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করছে। মঙ্গলবার কয়েক হাজার কংগ্রেস কর্মী- সমর্থক মেদিনীপুরের প্রতিবাদ সভায় আসবেন বলে জানান কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “আমরা জেলার সমস্ত কংগ্রেস কর্মী- সমর্থক, জাতীয়তাবাদী মানুষ এবং অত্যাচারের বিরুদ্ধে যাঁরা মুখর হন, সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এই সভায় যোগ দিন। যাঁর যতটুকু শক্তি, সেই নিয়েই সভায় আসুন। প্রতিবাদ করুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement