পটমায়া-এর সূচনা আজ

চোখ ধাঁধানো পটের জাদু নিয়ে আজ, শুক্রবার পিংলার নয়া গ্রামে শুরু হচ্ছে ‘পটমায়া’। উদ্যোক্তা ‘বাংলা নাটক ডটকম’ সংস্থা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। তিনদিন ব্যাপী এই পটমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। প্রতিবছরের মতো এ বারও আয়োজন হচ্ছে কর্মশালারও।

Advertisement
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫১
Share:

চোখ ধাঁধানো পটের জাদু নিয়ে আজ, শুক্রবার পিংলার নয়া গ্রামে শুরু হচ্ছে ‘পটমায়া’। উদ্যোক্তা ‘বাংলা নাটক ডটকম’ সংস্থা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। তিনদিন ব্যাপী এই পটমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। প্রতিবছরের মতো এ বারও আয়োজন হচ্ছে কর্মশালারও। কী ভাবে গাছের ফুল ও পাতা থেকে ভেষজ রং প্রস্তুত করা যায় কর্মশালায় তা শেখানো হবে। ষষ্ঠ বর্ষের এই মেলায় থাকবে ৭০টি স্টল। মেলায় কাওয়ালি গান, পটের গান, বাউল, ছৌ ও ঝুমুর নৃত্যের আয়োজন হবে। আয়োজক সংস্থার সদস্য সুমন দাস বলেন, “আমরা চাই বাংলার এই ঐতিহ্যবাহী পটশিল্প বেঁচে থাকুক। গত ছ’বছর ধরে এই মেলার আয়োজন করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement