বুধবার মেদিনীপুরের এক চক্ষু হাসপাতাল পরিদর্শন করল বাংলাদেশ থেকে আসা ৯ সদস্যের এক প্রতিনিধি দল। এই দলে বাংলাদেশের স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারাও ছিলেন। শহরের বার্জটাউনে রয়েছে রোটারি আই হাসপাতাল। বছর খানেক আগে এটি তৈরি হয়। ইতিমধ্যে বেশ কিছু পরিকাঠামো গড়ে উঠেছে। হাসপাতালের পরিকাঠামো এবং কাজকর্ম দেখতেই এই পরিদর্শন।