বকেয়ার দাবিতে ধর্না

একশো দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে বেলপাহাড়ি ব্লক অফিস প্রাঙ্গণে অনির্দিষ্টকালীন অনশন-ধর্না শুরু করল কংগ্রেস। বুধবার দুপুর থেকে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের মুখ্য আহ্বায়ক সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা বিডিও অফিস প্রাঙ্গণে অনশন-ধর্নায় বসেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০১:৩৯
Share:

একশো দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে বেলপাহাড়ি ব্লক অফিস প্রাঙ্গণে অনির্দিষ্টকালীন অনশন-ধর্না শুরু করল কংগ্রেস। বুধবার দুপুর থেকে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের মুখ্য আহ্বায়ক সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা বিডিও অফিস প্রাঙ্গণে অনশন-ধর্নায় বসেছেন। তার আগে এদিন মজুরি বকেয়া থাকা শ্রমিকদের নিয়ে বেলপাহাড়ি বাজারে মিছিলও করেন সুব্রতবাবুরা।

Advertisement

বিডিওকে দাবি সনদ দেওয়া হয়। কংগ্রেসের দাবি, গত দু’বছর ধরে বকেয়া থাকা একশো দিনের প্রকল্পের কাজের মজুরি অবিলম্বে সুদ সমেত প্রাপকদের মেটাতে হবে। মজুরি না দেওয়া পর্যন্ত অসহায় দরিদ্র পরিবার গুলিকে বিনামূল্যে রেশন দিতে হবে। প্রশাসন সূত্রের খবর, কারিগরি সমস্যা মিটিয়ে উপভোক্তাদের মজুরি মেটানোর জন্য প্রশাসনিক স্তরে তত্‌পরতা শুরু হয়েছে। বেলপাহাড়ির বিডিও সন্তু তরফদার বলেন, “দাবি সনদের বিষয়টি উর্ধ্বতন
কর্তৃপক্ষকে জানাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement