রাস্তা সারানোর দাবি

রাস্তা মেরামতির দাবিতে মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এগরা ১ ব্লকের শীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে স্থানীয় প্রায় শতাধিক বাসিন্দা এই বিক্ষোভে যোগ দেন। তাঁদের পক্ষে স্বপন দণ্ডপাট বলেন, ‘‘বহুদিন ধরে আমরা এলাকার কয়েকটি রাস্তা নিয়ে দুর্ভোগে পোহাচ্ছি। বারবার গ্রাম পঞ্চায়েত,বিডিও অফিসে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৪
Share:

রাস্তা মেরামতির দাবিতে মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এগরা ১ ব্লকের শীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে স্থানীয় প্রায় শতাধিক বাসিন্দা এই বিক্ষোভে যোগ দেন। তাঁদের পক্ষে স্বপন দণ্ডপাট বলেন, ‘‘বহুদিন ধরে আমরা এলাকার কয়েকটি রাস্তা নিয়ে দুর্ভোগে পোহাচ্ছি। বারবার গ্রাম পঞ্চায়েত,বিডিও অফিসে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছি।’’ জানা গিয়েছে, বুড়িগুমটি থেকে শীপুর বাজার, কশবাগোলা থেকে চাটলা পর্যন্ত রাস্তা বেহাল। এ ছাড়া তেলামি থেকে পুরুষোত্তমপুর, চাটলাছাড় থেকে ওড়িশা সীমানা পর্যন্ত রাস্তার মেরামতি না হওয়ায় মানুষের চলাচল করা অসাধ্য। পাশাপাশি তাঁরা রামচন্দ্রপুরে একটি সেতুর দাবি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement