এগরা-২ ব্লকের বালিঘাইতে শুরু হল নক-আউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার এগরা-২ ব্লক ক্রীড়া সংস্থার উদ্যোগে বালিঘাই হাইস্কুল মাঠে প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধন করেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুণ্ডা। ছিলেন এগরা-২ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বারুই, ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ পার্থসারথি দাস, ব্লক ক্রীড়া সংস্থার সম্পাদক সন্দীপ পাত্র-সহ অন্যান্য ব্লক আধিকারিক।