যুব কল্যাণ দফতরের অর্থানুকূল্যে মিনি ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স তৈরি হল গড়বেতায়। গড়বেতা পাবলিক লাইব্রেরির সামনে এই মিনি ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সটি তৈরি হয়েছে। বুধবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গড়বেতা-১ ব্লকের বিডিও বিমলকুমার শর্মা। উপস্থিত ছিলেন গড়বেতা চেম্বার অব কমার্স অণ্ড ইণ্ডাস্ট্রীজের সাধারণ সম্পাদক সুব্রত মহাপাত্র, জয় রায় প্রমুখ। ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স হওয়ায় এ বার থেকে এলাকার খেলোয়াড়েরা খেলাধূলোর আরও উপযুক্ত পরিকাঠামো পাবেন। এতে খেলার মান উন্নয়ন ঘটবে বলেও সকলের আশা।