কলেজে ভর্তির আবেদনপত্রের দাম কমানোর দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিল ডিএসও। অভিযোগ, বিগত বছরের তুলনায় কোনও কোনও কলেজ ৫০ শতাংশ বা তারও বেশি আবেদনপত্রের দাম বাড়িয়েছে। কোন কলেজে ভর্তির সুযোগ মিলবে, কোন বিষয়েই বা মিলবে, সেই আশঙ্কায় ছাত্রছাত্রীদের একাধিক কলেজে আবেদনপত্র পূরণ তো করতে হচ্ছেই এমনকি একই কলেজে একাধিক বিষয়েও আবেদনপত্র জমা দিতে হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের আবেদনপত্র পূরণ করতেই অনেক টাকা খরচ হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কলেজের ফি সংক্রান্ত নথিও দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক মণিশঙ্কর পট্টনায়েক বলেন, “আবেদনপত্র কিনতেই অনেক টাকা খরচ হচ্ছে। এটা লুঠতরাজ ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে আবেদনপত্রের দাম কমানোর দাবি জানিয়েছে।”