বেহাল ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার, মজে যাওয়া খাল সংস্কার করা-সহ একাধিক দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি দিল বিজেপি। মঙ্গলবার বিকালে বিজেপির তমলুক ব্লক কমিটির পক্ষ থেকে তমলুকের বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছে। তাছাড়াও সরকারি মূল্যে ধান কেনা ও ক্ষতিগ্রস্থ বোরো চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। তমলুকের বিডিও মধুমালা নন্দী বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি। দাবি দাওয়া বিবেচনা করা দেখা হবে।’’