বেহাল রাস্তাঘাট মেরামতি, এলাকার জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা, মেচেদা বাজার এলাকায় জঞ্জাল ফেলার ভ্যাট তৈরি-সহ বিভিন্ন দাবিতে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অফিসে স্মারকলিপি দিল এসইউসি। বৃহস্পতিবার এসইউসি’র নোনাকুড়ি ও মেচেদা লোকাল কমিটির উদ্যোগে বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়।