সম্পত্তি নিয়ে বিবাদে ভাইকে খুনের নালিশ

পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এমনকী ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে কাটারির কোপে গুরুতর জখম হলেন মা-ও। মারিশদা থানার বাড়চুনপাড়ায় মঙ্গলবার রাতের এই ঘটনায় মৃতের নাম শ্যামাপদ চন্দ (৩২) আহতের নাম আরতি চন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৮
Share:

পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এমনকী ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে কাটারির কোপে গুরুতর জখম হলেন মা-ও।

Advertisement

মারিশদা থানার বাড়চুনপাড়ায় মঙ্গলবার রাতের এই ঘটনায় মৃতের নাম শ্যামাপদ চন্দ (৩২) আহতের নাম আরতি চন্দ। কাঁথির এসডিপিও ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘ভাই শ্যামাপদকে খুন ও মা আরতি চন্দকে খুনের চেষ্টার অভিযোগে মারিশদা থানার পুলিশ রামপদ চন্দ ও তার স্ত্রী রুনু চন্দকে গ্রেফতার করেছে।’’ বুধবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারিশদা থানার বাড়চুনপাড়ায় চন্দ পরিবারে পারিবারিক সম্পত্তি লেগেই থাকত। তিন ছেলের মধ্যে মেজ ছেলে রামপদ চন্দ ও ছোটছেলে শ্যামাপদ চন্দের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। গ্রামের বাসিন্দারা দু’পক্ষকে নিয়ে বারবার বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়।

Advertisement

বিবাদ চলার সময় আচমকা রামপদ কাটারি নিয়ে শ্যামাপদকে আক্রমণ করে। সেই সময় ছোট ছেলেকে বাঁচাতে মা আরতি চন্দ বাধা দেন। তখন রামপদ মায়ের মাথাতেও কাটারির কোপ বসিয়ে দেয়। কাটারির কোপে শ্যামাপদ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান।

অন্য দিকে গুরুতর আহত অবস্থায় আরতি চন্দকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারিশদা থানার পুলিশ মৃত শ্যামাপদর স্ত্রী পিয়ালি চন্দের অভিযোগের ভিত্তিতে রামপদ ও তার স্ত্রী রুনু চন্দকে গ্রেফতার করে।

তল্লাশিতে ধৃত ৫০০। জেলা জুড়ে তল্লাশি অভিযানে নেমে মঙ্গলবার প্রায় ৫০০ জনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তল্লাশি অভিযানে সুতাহাটা থানা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বেশ কিছু পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘মঙ্গলবার জেলার সব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement