State News

পঞ্চমীতেও বন্ধ অফিস, এক দিন বেশি ছুটি রাজ্য সরকারি কর্মীদের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর ছুটির বাড়তি পাওনা আরও এক দিন। শুক্রবার নবান্ন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, এ বছর পঞ্চমীতেও ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৫
Share:

ফাইল চিত্র।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর ছুটির বাড়তি পাওনা আরও এক দিন। শুক্রবার নবান্ন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, এ বছর পঞ্চমীতেও ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ফলে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর টানা ১১ দিন ছুটি থাকছে সরকারি কর্মচারীদের।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন, বন্‌ধের দিনে যাঁরা অফিসে হাজির ছিলেন, তাঁদের একটা দিন বাড়তি ছুটি দেওয়া হবে। পঞ্চমীর দিন ছুটি ঘোষণা করে সেই পুরস্কারই দিলেন মমতা।

আরও খবর...

Advertisement

কুসংস্কার চলবে না, প্রতিবাদেই রক্ষা প্রৌঢ়ার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement